Ticker

6/recent/ticker-posts

প্রশান্ত আত্মা

 প্রশান্ত আত্মা

মন যখন আল্লাহর জন্য আমলে আরাম বোধ করে, তার যিকিরে প্রশান্তি লাভ করে, তার দিকে নিবিষ্ট হয়, ক্বিয়ামত দিবসে তার সাক্ষাৎ লাভে আগ্রহী হয় এবং তার নৈকট্য প্রাপ্তির কাজে স্বস্তি পায় তখন তাকে নাফসে মুতমায়িন্নাহ বা প্রশান্ত আত্মা বলে। এই মনের অধিকারীর জান কবয কালে আল্লাহর পক্ষ থেকে ডেকে বলা হয়, ‘হে প্রশান্ত আত্মা! ফিরে চলো তোমার প্রভুর পানে, সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন অবস্থায়। অতঃপর প্রবেশ কর আমার বান্দাদের মধ্যে এবং প্রবেশ কর আমার জান্নাতে।’
(সুরা ফজর 89/27-30)
হে আল্লাহ আমাদেরকে মনকে প্রশান্ত আত্মা বানিয়ে দাও। আমরা তোমার নিকট সদাচার, তাক্বওয়া এবং যা তুমি ভালোবাসো ও যাতে তুমি রাযী-খুশি হও তার যোগ্যতা লাভের তাওফিক দাও। আমিন।

Post a Comment

0 Comments