“প্রত্যাশা”
মোস্তফা হোসেন স্বাধীন
তাং- ২১/১২/২০২৩ইং
আর দেখতে চাইনা
স্বার্থান্বেষী নেতাদের বিদ্বেষের কালো ছাঁয়ায় ঢেকে যাওয়া
স্বাধীনতার রক্তিম সূর্যের আলোকছটা।
আর দেখতে চাইনা
হিংসার দাবানলে পোড়া অসহায় মানুষের মুখ,
অশান্তির কালো মেঘে ছেয়ে যাওয়া বাংলার আকাশ।
দেখতে চাইনা
জেদ ক্ষোভ জিঘাংসা প্রেট্রোল বোমার আগুন।
দেখতে চাই না
সহিংসতার আগুনে ঝলসানো নির অপরাধ মানুষের
নিথর দেহের বিকৃতি ছবি।
শুনতে চাইনা
হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরানো
অগ্নিদগ্ধ মানুষের বুক ফাটা কান্নার শব্দ।
দেখতে চাইনা
দুর্বৃত্তের ছোড়া ককটেল বোমার আঘাতে
ধ্বনিত প্রতিধ্বনিত ক্ষত বিক্ষত মানুষের আর্তনাদ,
বোনের কান্না মায়ের চোখের জল।
শুনতে চাইনা,
হতাশার সাগরে হাবুডুবু খাওয়া মানুষের হৃদয়ের
চাপা কান্নার আওয়াজ।
রাজনৈতিক অস্থিরতায় ক্রমশ ভেঙ্গে পড়ছে দেশের মেরুদন্ড
নিরাশার দোলা চলে শান্তির সু-বাতাস।
কেউ প্রবেশ করছেনা সমঝোতার নীড়ে।
দুর হোক সব অন্যায় অনিয়ম অশান্তি
বিজয়ের সূর্য সোনার বাংলার অন্ধকারাচ্ছন্ন আকাশে।
ছড়াবে সোনালী আলোর ঝলকানি,
অবাক হয়ে দেখবে বিশ্ব
এই প্রত্যাশা হোক সকলের।
মোস্তফা হোসেন স্বাধীন
সাংবাদিক
বাংলাহিলি, হাকিমপুর প্রেস ক্লাব, দিনাজপুর।
মোবাঃ ০১৯১৯-৪৩৩৪৪১, ০১৭৬৫-৯৮৬৬৮২।
0 Comments